এইচএসসি ও সমমানের ফল আজ, জানা যাবে যেভাবে

প্রকাশিত:রবিবার, ২৬ নভে ২০২৩ ০৯:১১

এইচএসসি ও সমমানের ফল আজ, জানা যাবে যেভাবে

Manual6 Ad Code

২০২৩ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আজ। এর মাধ্যমে পরীক্ষায় বসা সাড়ে তের লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

Manual7 Ad Code

রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করবেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বোর্ড চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে ১১টি শিক্ষা বোর্ডের ফলের অনুলিপি হস্তান্তর করবেন।

প্রধানমন্ত্রীর ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধনের পর শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। বেলা ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে পাওয়া যাবে।

এরপর দুপুর ২টায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী।

Manual3 Ad Code

রেওয়াজ অনুযায়ী, বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তর করেন। এরপর শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরেন।

করোনা মহামারি শুরুর পর এবারই পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এইচএসসি পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। কেবল তথ্যপ্রযুক্তি বিষয়ে পরীক্ষা হয়েছে ৭৫ নম্বরে।

চলতি বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয় ১৭ অগাস্ট, শেষ হয় ২৫ সেপ্টেম্বর। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ১০ দিন পিছিয়ে ২৭ অগাস্ট শুরু হয়। সবগুলো বোর্ডে একই দিনে পরীক্ষা শুরু না হলেও ১১টি শিক্ষা বোর্ডে একযোগে ফল প্রকাশ করা হবে।

সবশেষ ২০২২ সালে ১১টি শিক্ষা বোর্ডের ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, তাদের মধ্যে ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পাস করে। জিপিএ-৫ পায় ১ লাখ ৫৯ হাজার ৭৫৫ জন।

Manual6 Ad Code

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের দুই হাজার ৬৫৮টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

Manual3 Ad Code

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন; যাদের মধ্যে বিজ্ঞানের ২ লাখ ৫৫ হাজার ৫১২ জন, মানবিকের ৬ লাখ ৪০ হাজার ৮৭৬ জন এবং ব্যবসায় শিক্ষার ২ লাখ ১২ হাজার ২০৬ জন।

এছাড়া, মাদ্রসা বোর্ড থেকে ৯৮ হাজার ৩১ জন ও কারিগরি বোর্ড থেকে ১ লাখ ৫২ হাজার ৭১৭ জন পরীক্ষায় অংশ নেয়।

অনলাইনে যেভাবে ফল জানা যাবে: প্রতিবারের মতো এবারও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে।

বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে www.educationboardresults.gov.bd রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়েও ফল মিলবে।

এছাড়া, মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2023 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই পাওয়া যাবে ফল।

আলিমের ফল পেতে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2023 লিখে 16222  নম্বরে পাঠাতে হবে।

কারিগরি বোর্ডের ক্ষেত্রে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2023 লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।