ফের ৪৮ ঘন্টার অবরোধের ঘোষণা বিএনপির

প্রকাশিত:সোমবার, ২০ নভে ২০২৩ ০৬:১১

ফের ৪৮ ঘন্টার অবরোধের ঘোষণা বিএনপির

Manual6 Ad Code

ষষ্ঠ বারের মতো দেশব্যাপী আবারও ৪৮ ঘণ্টা অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি।

আগামী ২২ ও ২৩ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

Manual6 Ad Code

সোমবার (২০ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, আগামী বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। আমি যুগপৎ আন্দোলনের শরিক সব দলকে এই কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানাচ্ছি। এই কর্মসূচিকে সফল করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেশবাসীকেও আহ্বান জানান রিজভী।

Manual4 Ad Code

গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির ৪৮০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে রিজভী বলেন, সরকারি দল ও আওয়ামী লীগের হামলায় গত ২৪ ঘণ্টায় বিএনপির ৮০ জন নেতাকর্মী আহত হয়েছে।

Manual5 Ad Code