মৌলভীবাজার জেলা বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত:Thursday, 10 Nov 2022 08:11

মৌলভীবাজার জেলা বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় বিএনপি’র মহাসমাবেশ সফল করার লক্ষে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

বুধবার দুপুরে জেলা শহরের হোটেল ওয়েস্টার্ন প্লাজায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মুকিদের সভাপতিত্বে ও সহ- সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান।

Manual7 Ad Code

বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সসদ্য মোশাররফ হোসেন বাদশা, সহ-সভাপতি ইয়াওর মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রকিব সাবু, সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, সহ-সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, মাহমুদুর রহমান মাহমুদ, অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান বায়েছ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান বেলাল, জেলা যুবদল নেতা সেলিম মো.সালাউদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এম এ নিশাদ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সালাউদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ।

Manual2 Ad Code

এসময় জেলা বিএনপির অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দসহ শ্রীমঙ্গল, কমলগঞ্জ, জুড়ি, বড়লেখা, কুলাউড়া ও রাজনগর বিএনপি’র নেতৃবৃন্দরা উপস্থিতি ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ