বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত:Monday, 07 Nov 2022 08:11

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

Manual1 Ad Code

সুরমাভিউ:-  গত রাতে সিলেট জেলা বিএনপি’র সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সিলেট ল’ কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সাবেক ছাত্রনেতা আ ফ ম কামালকে সিলেটের গোয়াইন পাড়ার আম্বরখানায় ছাত্রলীগ নামধারী সশস্ত্র দুস্কৃতিকারিরা দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করেছে। এই পৈশাচিক ও হৃদয়বিদারক ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “সারাদেশে বর্তমান নিষ্ঠুর সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারদলীয় সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানীতে দেশে সীমাহীন অরাজকতা বিরাজ করছে। শহর থেকে গ্রামে প্রতিদিনই রক্ত ঝরছে, মানুষের প্রাণ কেড়ে নেয়া হচ্ছে। বর্তমান সরকারের আমলে দেশের মানুষ প্রাণ হারানোর আতঙ্ক নিয়ে এক শ^াসরুদ্ধকর অবস্থার মধ্যে প্রতিটি মূহুর্ত অতিবাহিত করছে। এই সরকারের শাসনকালে মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নেই। এই অবৈধ সরকারের আমলে মানুষের জানমাল নিয়ে বেঁচে থাকা যেন অসম্ভব হয়ে উঠেছে। হত্যা, খুন, জখমকে সরকার রাজনৈতিক কর্মসূচি হিসেবে বেছে নিয়েছে। দুঃশাসন জারি থাকার কারণেই গতরাতে সিলেট জেলা বিএনপি’র সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল পৈশাচিকভাবে হত্যার শিকার হয়েছে। সবদিক থেকে ব্যর্থ হয়ে সরকার এখন রক্ত ঝরানোর নীতি অবলম্বন করেছে। ন্যায়বিচার ও সুশাসনের অভাবের কারণেই দেশে ধারাবাহিকভাবে হত্যার ঘটনা ঘটছে। বর্তমান সমাজে দুস্কৃতিকারিদের দাপট ভয়ানকভাবে বৃদ্ধি পেয়েছে। সরকার তাদের রাজনৈতিক স্বার্থেই সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রেখেছে অবৈধ ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য। আ ফ ম কামালকে নির্মমভাবে হত্যার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি।”

Manual7 Ad Code

বিএনপি মহাসচিব শোক বিবৃতিতে আ ফ ম কামাল এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।”

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ