মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত:শনিবার, ০৫ নভে ২০২২ ০৯:১১

মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Manual5 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডাঃ জুবায়েদা রহমানের ওপর গ্রেফতারী পরোয়ানা জারি করা এবং বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে, সরকার কর্তৃক তেল-গ্যাস, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের অসহনীয় লোডশেডিং, পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা-মামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে ৪ নভেম্বর (শুক্রবার) বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি কাশিনাথ রোড থেকে শুরু হয়ে চৌমোহনা, সাইফুর রহমান সড়কে গিয়ে শেষ হয়।
মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি, পৌরসভার সাবেক কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী’র সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদ আহমেদ শাহানের পরিচালনায়
আয়োজিত  প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি আহমেদ আহাদ,সহ -সভাপতি আমিরুল ইসলাম সাহেদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মামুনুর রশিদ।
উপস্থিত ছিলেন সাবেক, ছাত্রদলে নেতা সেলিম মোঃ সালাউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি গাজী জাবেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, আব্দুল মুমিন, সাবেক ছাত্রনেতা এম এ,নিশাদ, আব্দুল কাইয়ূম, আফিয়ান আহমেদ শিপু, জসিম উদ্দিন, সাদিক আহমেদ, পৌর সদস্য সচিব সোহেল আহমেদ, কমলগঞ্জ সদস্য সচিব রিয়াজুর রহমান রিজন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ