জাতীয় পার্টিকে আওয়ামী লীগ ক্রীতদাস বানাতে চায় : জিএম কাদের

প্রকাশিত:শনিবার, ২৯ অক্টো ২০২২ ০৭:১০

জাতীয় পার্টিকে আওয়ামী লীগ ক্রীতদাস বানাতে চায় : জিএম কাদের

Manual4 Ad Code

জাতীয় পার্টিকে আওয়ামী লীগ ক্রীতদাস বানাতে চায় বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম) এমপি। তিনি বলেন, আমরা জাতীয় পার্টি ২০০৮ সালে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলাম, কিন্তু তারপর থেকে তাদের মধ্যে কৃতজ্ঞতাবোধ দেখা যাচ্ছে না।

Manual1 Ad Code

শনিবার দুপুরে জামালপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual5 Ad Code

জিএম কাদের বলেন, আমরা বন্ধু হিসেবে তাদের কাছে গিয়েছিলাম, তারা বন্ধু হিসেবে আমাদের গ্রহণ করেছিল। কিন্তু তারা সর্বপ্রথম আমাদের বানালো অঙ্গসংগঠন, তারপর বানালো চাকর, এখন জাতীয় পার্টিকে আওয়ামী লীগের ক্রীতদাস বানাতে চায়। আমরা কী করব, কী করব না- সবকিছুতে তারা আমাদের নিয়ন্ত্রণ করতে চায়। আমরা কারো নিয়ন্ত্রণে থেকে রাজনীতি করতে চাইনা, আমরা দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করতে চাই।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, সরকারি দলের নেতারা গত অর্থবছরে মাত্র একবছরে শুধু সুইজারল্যান্ডে ৪ লাখ কোটি টাকা পাচার করেছেন। আগামী বছর আসতে আসতে মেগা প্রকল্পে বিদেশ থেকে যে ঋণ নেওয়া হয়েছে তা সুদে আসলে প্রায় ২২ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে এবং এই করণেই আর কোনো রিজার্ভ থাকবে না।

Manual6 Ad Code

সম্মেলন উপলক্ষে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা শহরের মির্জা আজম অডিটরিয়ামে আসতে থাকেন। বেলা ১১টায় শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি।

এছাড়াও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল হক মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ বক্তব্য রাখেন। পরে জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে মোস্তফা আল মাহমুদ ও সাধারণ সম্পাদক হিসেবে জাকির হোসেন খানের নাম ঘোষণা করেন গোলাম মোহাম্মদ কাদের।

এ সংক্রান্ত আরও সংবাদ