বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত থেকে আশপাশের জেলা থেকে লোকজন এসে শহরে অবস্থান নিয়েছে। আজ শনিবার শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিএনপির গণসমাবেশে যোগ দেবে তারা।
এই সমাবেশকে উদ্দেশ করে ডাকা দুই দিনের পরিবহন ধর্মঘটের কারণে তারা আগেভাগে নিজ জেলা থেকে নানা উপায়ে এসে রংপুরে অবস্থান নেয়। চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার সমাবেশে বাধার পূর্ব অভিজ্ঞতা থেকে উত্তরের জেলাগুলোর কর্মী-সমর্থকরা আগেই রংপুরে আসার প্রস্তুতি নেন।
স্থানীয় নেতারা জানান, পরিবহন ধর্মঘটের বাধা পেরিয়ে দুই দিন আগে থেকেই রংপুর বিভাগের ৮ জেলার নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন।