পংকি খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগে শোক প্রকাশ

প্রকাশিত:রবিবার, ১২ জুন ২০২২ ১০:০৬

পংকি খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগে শোক প্রকাশ

Manual7 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি:-  ৭১’র মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

Manual3 Ad Code

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক বার্তার মাধ্যমে ওই পৃথকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে ওই শোক প্রকাশ করা হয়।

পৃথক শোক বার্তায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি ‘মরহুম পংকি খানের আত্তার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্বীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ