এডভোকেট মাও: আশিক আহমদ খানকে আইনজীবীদের সংবর্ধনা

প্রকাশিত:Thursday, 31 Mar 2022 04:03

এডভোকেট মাও: আশিক আহমদ খানকে আইনজীবীদের সংবর্ধনা

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক লাইব্রেরী সেক্রেটারী এডভোকেট মাওলানা মো. আশিক আহমদ খান যুক্তরাষ্ট্র থেকে স্বদেশ প্রত্যাবর্তন করায় সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যদের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Manual1 Ad Code

বুধবার (৩০ মার্চ) রাতে নগরীর জিন্দাবাজারস্থ হোটেল গোল্ডেন সিটি হলরুমে সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যদের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়।

Manual6 Ad Code

বাংলাদেশ সপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আলহাজ্ব মাওলানা এম.এ. রকিব এর সভাপতিত্বে ও সিলেট জেলা বারের যুগ্ম সম্পাদক শাবানা ইসলাম এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ সামছুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ইমাদ উল্লাহ শহিদুল ইসলাম, জি পি এডভোকেট মোহাম্মদ রাজ উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, বাংলাদেশ আনজুমানের আল-ইসলাম কেন্দ্রীয় পরিষদের কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুল হক সেলিম, যুগ্ম সম্পাদক বিজিত লাল তালুকদার, এডভোকেট দিলোওয়ার হোসেন দিলু, এডভোকেট মো. মুহিব উদ্দিন সুজা, এডভোকেট মুসলিম উদ্দিন, এডভোকেট ওলি উল্লাহ মারুফ, এডভোকেট মোস্তফা দিলোয়ার আল আজাহার, এডভোকেট মহসিন আহমদ দুলাল, এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, এডভোকেট আব্দুল খালিক, এডভোকেট আব্দুল খালিক, হুমায়ুন কবির, এডভোকেটা সালমান উদ্দিন, এডভোকেট খুরশেদ আলম খোকন, মো. মারজান খান, খলিলুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ