নবনির্বাচিত জেলা নেতৃবৃন্দকে আলী আহমদের অভিনন্দন

প্রকাশিত:Tuesday, 29 Mar 2022 10:03

নবনির্বাচিত জেলা নেতৃবৃন্দকে আলী আহমদের অভিনন্দন

Manual4 Ad Code
সুরমাভিউ:-  সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ।
মঙ্গলবার (২৯ মার্চ) এক বিবৃতিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদ্য সাবেক সদস্য আলী আহমদ বলেন, তৃনমূল নেতাকর্মীদের গোপন ভোটে নব নির্বাচিত নেতৃবৃন্দের নেতৃত্বে জেলা বিএনপির কার্যক্রম আরো শক্তিশালী হবে।

তিনি আরো বলেন, সাধারণ সম্পাদক পদে যারা আমাকে ভোট দিয়েছেন ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, একই সাথে যারা ভোট দিতে পারেননি সকলের কাছে আমি কৃতজ্ঞ। সুন্দর কাউন্সিল আয়োজন করায় জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল গাফফার ও নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

Manual5 Ad Code

তিনি বলেন, আমি অতীতে জাতীয়তাবাদী আন্দোলনের এক সহযাত্রী হিসেবে ছিলাম, বর্তমানে আছি এবং আমৃত্যু থাকার প্রত্যয় ব্যক্ত করছি। জেলা বিএনপির কার্যক্রমকে সুসংহত করতে আমার সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ