এ গফুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ইউনিফর্ম, ছাতা, টিফিনবক্স বিতরণ

প্রকাশিত:Monday, 28 Mar 2022 11:03

এ গফুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ইউনিফর্ম, ছাতা, টিফিনবক্স বিতরণ

Manual7 Ad Code

সুরমাভিউ:-  দক্ষিণ সুরমার মোহাম্মদপুর এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ইউনিফর্ম, ছাতা ও টিফিনবক্স বিতরণ করা হয়েছে।

গত (২৭ মার্চ) রোববার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম এর অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়।

Manual5 Ad Code

বিতরণ উপলক্ষে আলোচনা সভা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বায়েজীদ খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ইউনিফর্ম, ছাতা ও টিফিনবক্স বিতরণ একটি মহৎ উদ্যোগ। স্কুল পরিচালনা কমিটির সভাপতি শিক্ষার মান বৃদ্ধির জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন। তিনি ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। এটি শিক্ষাবিস্তারে ভূমিকা রাখবে।

Manual8 Ad Code

মোহাম্মদপুর এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিটন চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ, বিভাগীয় উপপরিচালক কার্যালয়ের শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী, দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব কাপ্তান হোসেন, দক্ষিণ সুরমা ইউআরসি ইন্সট্রাক্টর লুৎফুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, মোঃ লুৎফুর রহমান ও মুসলিমা বেগম।

Manual2 Ad Code

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, কুচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, পূর্বভাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিন্দিতা দত্ত তুলি, হেলাল উদ্দিন, লিপি দাস, মাহমুদুর রহমান, বিদ্যুৎ দাস, বদরুল হক, বিশ্বজিত চক্রবর্তী, রাসেল আহমদ, কয়েছ আহমদ, আব্দুল ওয়াহিদ, বিপ্লব সিংহ প্রমুখ।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ইউনিফর্ম, ছাতা ও টিফিনবক্স বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ