|
প্রকাশিত:Saturday, 26 Mar 2022 09:03
সুরমাভিউ:- মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এবং উপজেলা পরিষদ নির্বাচনে জাপার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জয়নুল আবেদীন জয়নাল এর সৌজন্যে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
২৬ মার্চ শনিবার সকালে শ্রদ্ধা নিবেদন পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এস এম আরশ আলী বাবলু এর সভাপতিত্বে এবং উপজেলা শাখার সিনিয়র সদস্য ও সিলেট জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক এস এম শামীম আহমেদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জাপার যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, ইরাজ আলী, উপজেলা সিনিয়র সদস্য জোনাব আলী, আবদুল মতিন, বাছার আলী, আনোয়ার আলী, কাপ্তান মিয়া, মীর খোকন, রহমত মিয়া, মুক্তাদির হোসেন, তাহির আলী, ময়না মিয়া, রামপাশা ইউপি সাবেক সভাপতি আঙ্গুর আলী, জাপা নেতা মীর সুহেল, মানিক মিয়া, এস এম রুমন, সাদিকুর রহমান রুবেল, তনু মিয়া, আজাদ আলী, আয়ুব আলী, শফিক মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766