মহান স্বাধীনতা দিবসে বাসদ সিলেট জেলার পুস্পস্তবক অর্পণ

প্রকাশিত:Saturday, 26 Mar 2022 08:03


Manual5 Ad Code

সুরমাভিউ:-  মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শনিবার (২৬ মাচ) শনিবার সকাল ১০টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে এক র‌্যালী বের হয়।

Manual8 Ad Code

র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে চৌহাট্টা পয়েন্টে সমাবেশে মিলিত হয়। র‌্যালীতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, চালক সংগ্রাম পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Manual1 Ad Code

বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সবুজ হোসেন, মনজুর আহমদ, মাসুমা রুমা, মামুন বেপারি, কবিতা চন্দ,শফিকুল ইসলাম কাজল, বেলাল হোসেন, পিন্টু জাদব, ইয়াছিন আহমদ, সুরুজ আলী, জাকির হোসেন, ইউসুফ আলী, ইমরান আহমদ, জাকির হোসেন প্রমুখ।

Manual3 Ad Code

চৌহাট্টা পয়েন্টে স্বাধীনতা দিবসের সমাবেশে বক্তারা বলেন, আজ যখন আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি তখন মুক্তিযুদ্ধের ঘোষণা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার থেকে দেশ আজ যোজন যোজন দূরে। শ্রমিক ন্যায্য অধিকার পায় না, কৃষক ফসলের লাভজনক দাম থেকে বঞ্চিত, শিক্ষা -চিকিৎসা ভঙ্গুর দশা, নারী-শিশু নির্যাতন বেড়েই চলছে। নির্বাচনকে নির্বাসনে পাঠানো হয়েছে। সাম্প্রদায়িক অপশক্তিকে পৃষ্ঠপোষক করা হচ্ছে।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজ হারিয়ে যেতে বসেছে। এর মূল কারন শোষণমূলক পুঁজিবাদী শাসন ব্যবস্থা। এ অবস্থা থেকে মুক্তির জন্য শোষণমূলক রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদ করে শোষণমুক্ত সাম্য সমাজ প্রতিষ্ঠা তথা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় লক্ষ্যে শ্রমজীবী মেহনতি জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম প্রয়োজন।

এ সংক্রান্ত আরও সংবাদ