|
প্রকাশিত:Wednesday, 23 Mar 2022 08:03
সুরমাভিউ:- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, দক্ষ যুবশক্তি তৈরি যুব উন্নয়ন অধিদপ্তরের মূল লক্ষ্য। ইংলিশ ল্যাংগুয়েজ ট্রেনিং ছাড়া সে লক্ষ্যে পৌঁছা সম্ভব নয়। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হলে বেকার সমস্যা দূর করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে আমাদের যুব সমাজকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, যুবশক্তির কার্যক্রমের ক্ষেত্রে বাংলাদেশ বিশে দরবারে ৪র্থ অবস্থানে রয়েছে। সরকার কর্মসংস্থানমূলক বিষয় যেভাবে নারীদের জন্য কাজ করছে, উন্নত দেশে পরিণত হতে ২০৪১ সাল লাগবে না। এর আগেই আমরা আমাদের ভিশন বাস্তবায়ন করতে সক্ষম হবো। আমাদের দেশের নারী অর্ধেকের চেয়েও বেশি। তাই পুরুষের পাশাপাশি নারীদেরও উন্নয়ন অগ্রগতিতে কাজ করতে হবে।
বুধবার (২৩ মার্চ) দুপুর ১২টায় নগরীর টিলাগড়স্থ যুব উন্নয়নের হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উদ্যোগে ও সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সার্বিক সহযোগিতায় ৩ মাস মেয়াদী হাউসকিপিং ইংলিশ ল্যাংগুয়েজ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলাউদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল কবিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য এ জেড রওশন জেবীন রুবা ও হোটেল স্টার প্যাসিফিকের জেনারেল ম্যানেজার হাসান-উল আবেদীন।
এছাড়া বক্তব্য দেন সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি যুব সংগঠক আফিকুর রহমান আফিক, সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আহমদ, স্বদেশবাণী যুব সংঘের সভাপতি ইলিয়াছ আকরাম ও শিক্ষণার্থী রায়হানা নুসরাত জুহি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. নিজাম উদ্দিন। শেষে সদ্য সমাপ্ত প্রশিক্ষণার্থীদের মধ্যে ভাতা প্রদান ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766