জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে : হুমায়ুন কবির শাহীন

প্রকাশিত:মঙ্গলবার, ২২ মার্চ ২০২২ ১০:০৩

জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে : হুমায়ুন কবির শাহীন

Manual4 Ad Code

সুরমাভিউ:-  সিলেট মহানগর বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর শাখার  আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন বলেছেন, গণতন্ত্র আজ নির্বাসিত, আইনের শাসন উপেক্ষিত, গোটাদেশ একটি কারাগারে পরিণত হয়েছে। জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যভদ্ধভাবে গণতন্ত্র পুণরুদ্ধারের আন্দোলনে অংশ নিতে হবে।
তিনি মঙ্গলবার (২২ মার্চ) নগরীর দাড়িয়াপাড়া এলাকায় জাতীয়তাবাদী কৃষকদলের ২নং ওয়ার্ড শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

Manual7 Ad Code

হাবিব আহমদের সভাপতিত্বে ও আনিছুজ্জামান লাভলুর পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. খায়রুল ইসলাম দুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ইবনে জাহান তানভীর, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য উজ্জল, ছাত্রদল নেতা সোহানুর আমিন রবিন, রিপন আহমদ উজ্জল মল্লিক, জালাল আহমদ, আরিফ আহমদ, সৈকত, রুবেল প্রমুখ।

Manual1 Ad Code

সম্মেলনে হাবিব আহমদকে সভাপতি, আনিসুজ্জামান লাভলুকে সাধারণ সম্পাদক ও নাসির তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে ২নং ওয়ার্ড কৃষকদলের কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ