সমবায় সমিতি নিবন্ধনের লক্ষ্যে প্রাক নিবন্ধন প্রশিক্ষণ ও অবহিতকরন সভা

প্রকাশিত:মঙ্গলবার, ২২ মার্চ ২০২২ ০৭:০৩

সমবায় সমিতি নিবন্ধনের লক্ষ্যে প্রাক নিবন্ধন প্রশিক্ষণ ও অবহিতকরন সভা

Manual2 Ad Code

সুরমাভিউ:-  প্রস্তাবিত দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ইউনিয়ন লিমিটেড এর আয়োজনে সমবায় সমিতি নিবন্ধনের লক্ষ্যে প্রাক নিবন্ধন প্রশিক্ষণ ও অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

সোমবার (২১ মার্চ) বিকাল ৩ টায় সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীস্থ পালপুর গ্রামের ক্রেডিট কো-অপারেটিভ ইউনিয়ন লীগ বাংলাদেশ (সি সি ইউ এল বি) (কাললব) এর পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, তাদের লক্ষ্য সরকারী শিক্ষক-কর্মচারীরা যে ভাবে সহজে ব্যাংক লোন বা অন্যান্য লোন সুবিধা পায়, সে ভাবে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সুবিধা পায় না। এরই প্রেক্ষিতে তারা বহুল পরিচিত (কাললব) এর অধীনে যারা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত দীর্ঘদিন যাবৎ সহস্রাধিক শাখা পরিচালনা করে আসছেন।

দক্ষিন সুরমা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটের এর চেয়ারম্যান জাবের উদ্দিন মাষ্টার এর সভাপতিত্বে ও পরিদর্শক টিটুর পরিচালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা সমবায় অফিসার তানিয়া সুলতানা।

Manual4 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মাহবুবুর রহমান, ন্যাশনাল প্রেস সোসাইটি-গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার সিলেট বিভাগীয় প্রধান মো. জুম্মান, সিলেট ওসমানী মেডিকেল কলেজের কার্ডিওলোজিস্ট ডা. মো. শাহ আলম সাগর, জে কে ইন্টারন্যাশনাল সিলেট এর চেয়ারম্যান রোটারিয়ান ডা. মো. কামরুল ইসলাম।

Manual4 Ad Code

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জয়নাল আবদীন, কাললব এর সিলেটে দ্বায়ীত্বরত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, জাবের উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ