গোলাপগঞ্জে হত্যা মামলার আসামী ছাব্বির গ্রেফতার

প্রকাশিত:সোমবার, ০৮ জুন ২০২৬ ০৮:০৬

গোলাপগঞ্জে হত্যা মামলার আসামী ছাব্বির গ্রেফতার

Manual1 Ad Code
গোলাপগঞ্জ প্রতিনিধি:-  সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামী ছাব্বির আহমদ (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৮ জুন) ভোরে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

পুলিশ জানয়, সোমবার ভোরে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছাব্বির আহমদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃত ছাব্বির আহমদ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা মিছবা উদ্দিনের পুত্র। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক হত্যা মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে পেনাল কোডের বিভিন্ন ধারায় দায়েরকৃত মামলার তদন্ত চলমান রয়েছে।

Manual3 Ad Code

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাঈদ বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ