আল্লামা গহরপুরী (রহ.) নিয়ে এমপি মালিকের কুরুচিপূর্ণ বক্তব্য: সিলেটজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড়

প্রকাশিত:শনিবার, ০৬ জুন ২০২৬ ০৭:০৬

আল্লামা গহরপুরী (রহ.) নিয়ে এমপি মালিকের কুরুচিপূর্ণ বক্তব্য: সিলেটজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড়

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক কর্তৃক উপমহাদেশের প্রখ্যাত আলেম, উস্তাজুল উলামা আল্লামা নূরুদ্দীন আহমদ গহরপুরী (রহ.) এবং ঐতিহাসিক গহরপুর অঞ্চলকে জড়িয়ে অত্যন্ত আপত্তিকর, ঔদ্ধত্যপূর্ণ ও কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সর্বস্তরের জনতা। একজন কাণ্ডজ্ঞানসম্পন্ন জনপ্রতিনিধির মুখ থেকে এমন কুরুচিপূর্ণ ও উসকানিমূলক বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় আলেম সমাজ, সচেতন নাগরিক ও সাধারণ মানুষ।

সম্প্রতি এক বক্তব্যে এমপি এম এ মালিক অত্যন্ত অহমিকা ও ঔদ্ধত্যের সাথে স্থানীয় জনগণকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। প্রবাসে কাটানো দীর্ঘ সময়ের দোহাই দিয়ে নিজের শ্রেষ্ঠত্ব দাবি করে তিনি অত্যন্ত অসংলগ্ন ভাষায় জনতাকে উদ্দেশ্য করে বলেন, “আপনারা আমাকে কী বুঝাবেন? আমি ১৯ বছর দেশে ছিলাম না, আপনারা বিশ্বাস করেন আর না করেন…।”

শুধু তাই নয়, অঞ্চলের মানুষের ধর্মীয় ও সামাজিক আবেগকে চরমভাবে আঘাত করে তিনি রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেন। মহান মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দোহাই দিয়ে তিনি স্থানীয় আপামর জনসাধারণকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালান এবং অত্যন্ত আপত্তিকরভাবে স্থানীয় মানুষের বিশ্বাস ও আবেগকে ‘ব্ল্যাক ম্যাজিক’ বা অপকৌশল হিসেবে আখ্যায়িত করার ধৃষ্টতা দেখান।

Manual7 Ad Code

তার এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাবে স্থানীয় জনতা ও সচেতন মহল তাৎক্ষণিক ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ—সবখানেই এখন সংসদ সদস্যের এই কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় বইছে।

Manual8 Ad Code

বিক্ষুব্ধ জনতার স্পষ্ট বক্তব্য—আল্লামা গহরপুরী (রহ.) কেবল সিলেটের নন, বরং গোটা মুসলিম উম্মাহর একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তার স্মৃতিবিজড়িত গহরপুর অঞ্চলের একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। এই পবিত্র ভূমি ও মহান ব্যক্তিত্বকে নিয়ে কোনো ধরনের সস্তা রাজনীতি বা কুরুচিপূর্ণ মন্তব্য বরদাশত করা হবে না।

Manual2 Ad Code

এলাকাবাসী ও সচেতন মহল অনতিবিলম্বে সংসদ সদস্য এম এ মালিককে তার এই উসকানিমূলক, অহংকারী ও আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে গহরপুরবাসী তথা দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যথায়, এই অঞ্চলের তৌহিদী জনতা ও সাধারণ মানুষ নিজেদের আত্মমর্যাদা ও ধর্মীয় অনুভূতি রক্ষায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ