স্কাউটে বিভাগ শ্রেষ্ঠ কোম্পানীগঞ্জের মাহমুদা

প্রকাশিত:শনিবার, ০৬ জুন ২০২৬ ০৫:০৬

স্কাউটে বিভাগ শ্রেষ্ঠ কোম্পানীগঞ্জের মাহমুদা

Manual3 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  উপজেলা থেকে জেলা এবার বিভাগ শ্রেষ্ঠ কোম্পানীগঞ্জের মাহমুদা আক্তার। প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ তিনি স্কাউট (কাব) শিক্ষিকা হিসেবে এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন। মাহমুদা আক্তার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।

এর আগে তিনি কোম্পানীগঞ্জ উপজেলা ও সিলেট জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষিকা হিসেবে নির্বাচিত হোন। তিনি মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার সাথে প্রতিদ্বন্দ্বীতা করে সিলেট জেলাকে শ্রেষ্ঠত্বের মুকুট এনে দেন। আগামী ১৩ জুন তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের জন্য লড়াই করবেন।

Manual7 Ad Code

শিক্ষকতা পেশার পাশাপাশি দীর্ঘদিন ধরে স্কাউটিং কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন মাহমুদা আক্তার। শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নৈতিক মূল্যবোধ, নেতৃত্বগুণ ও দেশপ্রেম জাগ্রত করতে তাঁর নিরলস প্রচেষ্টা এবং স্কাউটিং কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মান অর্জন করেন।

Manual6 Ad Code

তার এই সাফল্যে কোম্পানীগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক আমিনুর রহমান জসিম অভিনন্দন ও শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় তাঁর আগামী দিনের সাফল্য এবং শিক্ষা ও স্কাউটিং কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। শিক্ষা ও স্কাউটিং অঙ্গনে তাঁর এই অর্জন কোম্পানীগঞ্জ উপজেলার জন্য গৌরবের বলেও উল্লেখ করেন। এছাড়াও সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ