দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

প্রকাশিত:বুধবার, ০৩ জুন ২০২৬ ১০:০৬

দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

Manual1 Ad Code

সুরমাভিউ:-  সিলেট সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের পায়রা আবাসিক এলাকা-মিরের ময়দান সড়ক, দর্শনদেউড়ি সড়ক, সংশ্লিষ্ট ড্রেন ও ছড়া পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

Manual4 Ad Code

গত মঙ্গলবার (২ জুন) বিকেলে পায়রা  সমাজ কল্যাণ সংঘের আহবানে সিসিক প্রশাসক পরিদর্শন শেষে সংঘের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন।

এসময় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হযরত শাহজালাল (রহ.) দরগাহ সংলগ্ন দর্শনদেউড়ি থেকে পায়রা হয়ে মিরের ময়দানগামী সড়কটি নগরীর একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। নগরীর প্রধান সড়কগুলোতে যানজট সৃষ্টি হলে বিমানবন্দরে যাতায়াতের জন্য অনেকেই এই সড়ক ব্যবহার করেন। তাই সড়কটি এবং সিলেট-সুনামগঞ্জ সড়কসংলগ্ন ড্রেনের সংস্কার কাজ দ্রুত শুরু করা হবে।

সিসিক প্রশাসক বলেন, আবহাওয়াজনিত কারণে এখনো কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী কয়েক দিনের মধ্যেই কাজ শুরু হবে। এ ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীকে এলাকার সকল রাস্তা ও ড্রেন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আগামী দুই-এক মাসের মধ্যেই নগরীর বিভিন্ন সড়কের সংস্কার কার্যক্রম শুরু করা হবে। নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে দ্রুত ড্রেন ও সড়ক সংস্কারের উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

Manual3 Ad Code

মতবিনিময় ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, পায়রা সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা ও বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, সংঘের উপদেষ্ঠা ও দৈনিক সিলেটের ডাক-এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, উপদেষ্টা আব্দুল হামিদ, সংঘের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আহমদ, সহ-সভাপতি মুফতি আব্দুল খাবির, সহ-সাধারণ সম্পাদক রিপন আহমদ ও মোসাদ্দিকুন নবী, সাংগঠনিক সম্পাদক এ. এস. জায়গিরদার বাবলা, সংঘের কোষাধ্যক্ষ, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী ও সিকিকের ১ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী নিয়াজ মো. আজিজুল করিম, বিশিষ্ট প্রকাশক রাজিব চৌধুরী, সংঘের প্রচার সম্পাদক শাহিন আহমদ প্রমুখ। এছাড়াও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী পরিদর্শনে আসায় ১নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান পায়রা সমাজকল্যাণ সংঘের কোষাধ্যক্ষ, বিশিষ্ট সমাজসেবী ও সিকিকের ১ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী নিয়াজ মো. আজিজুল করিম।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ