সাদাপাথর পর্যটন বাজারে ব্যবসায়ীর উপর অস্ত্র নিয়ে হামলার অভিযোগ

প্রকাশিত:সোমবার, ২৫ মে ২০২৬ ০৯:০৫

সাদাপাথর পর্যটন বাজারে ব্যবসায়ীর উপর অস্ত্র নিয়ে হামলার অভিযোগ

Manual8 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন বাজারে ব্যবসায়ীর উপর পিস্তল ও বন্দুক নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী লিটন মিয়ার পিতা মঙ্গল মিয়া বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

Manual1 Ad Code

এর আগে গত ২০মে সন্ধ্যার হামলায় হোসেল মিয়া ও রাসেল মিয়া লিটন মিয়া ও ইয়াহিয়া সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয় সাদাপাথর পর্যটন ঘাটে নতুন সিঁড়ি নির্মাণের জায়গায় গাছ কাটাকে কেন্দ্র করে ব্যবসায়ী লিটন মিয়া ও ইয়াহিয়ার মধ্যে মারামারি হয়। তখন লিটনের মালিকানাধীন আল্লাহর দান আল বেলা রেঁস্টুরেন্টে রড, রামদা,চাকু ও পিস্তল এবং বন্দুক নিয়ে ইয়াহিয়া ও তার ভাইয়েরা হামলা চালায়। এসময় লিটন, হোসেন, রাসেল ও লোকমান আহত হয় এবং রেস্টুরেন্টের ক্যাশ থেকে নগদ অর্থ ও ভাঙ্গচুরে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

Manual8 Ad Code

অভিযোগ পত্রে আরো উল্লেখ করা হয় ১০/১২জন লোক পিস্তল ও বন্দুক দিয়ে গুলি করে এলাকায় ভীতি ছড়ায় এবং আল্লাহর দান আলবেলা রেস্টুরেন্টে ঢুকে রেস্টুরেন্টের ডেকোরেশন, চেয়ার, টেবিল, ক্যাশ টেবিল ইত্যাদি কুপাইয়া ও রড দিয়ে ভাংচুর করে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি করে। এসময় তারা ক্যাশ টেবিলের ক্যাশ বক্স থেকে নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকা নিয়া যায়। তখন আশপাশের লোকজন ও বিজিবি ক্যাম্প এর সদস্যগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের রক্ষা করেন।

Manual7 Ad Code

অভিযোগে আরো উল্লেখ করা হয় আহত লিটন, রাসেল ও হোসেন মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য রাতে নিয়ে গেলে আসামীরা ভাড়াটিয়া ৮/১০ জন সন্ত্রাসী এনে সেখানে তাদের উপর আক্রমন করার চেষ্টা করলে মেডিকেল স্টাফরা পুলিশকে অবগত করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র জানান আমরা অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করেছি। এবিষয়ে তদন্ত হচ্ছে। এবং আসামীদের ধরতে অভিযান চলমান রয়েছে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ