গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ সিলেটবাসীকে এমপি এমরান আহমদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা

প্রকাশিত:সোমবার, ২৫ মে ২০২৬ ০৮:০৫

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ সিলেটবাসীকে এমপি এমরান আহমদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ পুরো সিলেটবাসীকে পবিত্র ঈদুল আদ্বহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়ে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

Manual8 Ad Code

ঈদবার্তায় সাংসদ অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন- আবারও আমাদের মাঝে ঈদুল আদ্বহা আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে এসেছে। ঈদ আমাদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করুক এবং সকল ভেদাভেদ ভুলে একসাথে চলার অনুপ্রেরণা জোগাক- এই প্রত্যাশাই করি।

Manual1 Ad Code

এমরান আহমদ চৌধুরী আরও বলেন- মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলেছে। এই উন্নয়ন অভিযাত্রায় দেশ গড়ার কাজে সবাইকে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। তাঁর হাত ধরেই গড়ে উঠবে আমাদের সুখি-সমৃদ্ধ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ