মৌলভীবাজারে কোরবানির পশুর চামড়ার যথাযথ ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ২৩ মে ২০২৬ ০৬:০৫

মৌলভীবাজারে কোরবানির পশুর চামড়ার যথাযথ ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual6 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা  উপলক্ষে কোরবানির পশুর চামড়ার যথাযথ সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং সরকার নির্ধারিত মূল্যে ক্রয়-বিক্রয় নিশ্চিতকরণে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক  তৌহিদুজ্জামান পাভেল।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুর রশীদ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় চামড়া ব্যবসায়ী, কওমি মাদ্রাসার অধ্যক্ষ ও প্রতিনিধিবৃন্দ।
বক্তারা কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণে সচেতনতা বৃদ্ধি এবং সরকার নির্ধারিত মূল্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি চামড়া যেন যথাযথভাবে সংরক্ষণ করা হয় এবং কোনো ধরনের অপচয় বা অব্যবস্থাপনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সভায় চামড়া সংরক্ষণে লবণ ব্যবহারের প্রয়োজনীয়তা, স্থানীয় পর্যায়ে ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় এবং চামড়ার বাজার স্থিতিশীল রাখতে করণীয় বিষয়েও আলোচনা করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
জেলা প্রশাসন, মৌলভীবাজার আয়োজিত এ মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীরা আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে চামড়া ব্যবস্থাপনা ও সংরক্ষণ কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ