শুক্রবার (২২ মে) বিকেলে সচেতন নাগরিক সমাজ মৌলভীবাজারের উদ্যোগে শহরের চৌমোহনা এলাকায় এ কর্মসূচি পালিত হয়। দেওয়ানী জামে মসজিদের সামন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌমোহনা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সচেতন নাগরিক সমাজ মৌলভীবাজারের সভাপতি অ্যাডভোকেট মোস্তাক আহমদ মমের সভাপতিত্বে ও মামুনুর রশীদ মশুকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জালালাবাদ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনহার আহমদ সামশাদ, বাংলাদেশ রিপোর্টার কাউন্সিলের (বিআরসি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এস এম মেহেদী হাসান, দেওয়ানী জামে মসজিদের খতিব সৈয়দ মাওলানা আব্দুল মুহিত, কবি সুফি চৌধুরী ও জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য আব্দুস সালামসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের ওপর পরিকল্পিতভাবে হামলা, হত্যা ও ধর্মীয় নিপীড়ন চালানো হচ্ছে। মসজিদ-মাদ্রাসায় হামলা, ধর্মীয় স্বাধীনতায় বাধা ও সীমান্তে হত্যাকাণ্ডের অভিযোগও তোলেন তারা।