যুবদল নেতা নাসিরের ওপর হামলার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর যুবদলের নিন্দা

প্রকাশিত:শুক্রবার, ২২ মে ২০২৬ ০৭:০৫

যুবদল নেতা নাসিরের ওপর হামলার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর যুবদলের নিন্দা

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন রহিমের ওপর অতর্কিত ও বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার রাতে নগরীর হাউজিং এস্টেট এলাকায় এই ন্যাক্কারজনক হামলার শিকার হন তিনি। হামলায় গুরুতর আহত যুবনেতা রহিম বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নাসির উদ্দীন রহিমের ওপর এই কাপুরুষোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা, গভীর ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের  নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

শুক্রবার (২২ মে) এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন এই প্রতিবাদ জানান।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের সহযোদ্ধা নাসির উদ্দীন রহিমের ওপর এই কাপুরুষোচিত হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও পরিকল্পিত। একটি চিহ্নিত সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারী মহল এই ঘটনা ঘটিয়েছে।

Manual6 Ad Code

বিবৃতিতে নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, অবিলম্বে এই বর্বরোচিত হামলার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে হবে এবং তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে এই হামলার পেছনে থাকা পরিকল্পনাকারীদেরও খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বিবৃতির শেষাংশে জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে গুরুতর আহত যুবদল নেতা নাসির উদ্দীন রহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ