বরইকান্দি ছাত্রাবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি হাঃ জাকির, সম্পাদক রেজোয়ান

প্রকাশিত:রবিবার, ১৭ মে ২০২৬ ০৭:০৫

বরইকান্দি ছাত্রাবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি হাঃ জাকির, সম্পাদক রেজোয়ান

Manual7 Ad Code

সুরমাভিউ:-  সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি এলাকায় ‘ছাত্রাবাস মালিক সমিতি, এর এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০২৬-২০২৯ অর্থবছর পর্যন্ত ৩ বছর মেয়াদের জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

Manual4 Ad Code

সোমবার (১৬ মে) বরইকান্দিতে আয়োজিত বিশেষ সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল কাইয়ুম জাকির এবং সাধারণ সম্পাদক হিসেবে রেজোয়ান আহমদ মনোনীত হয়েছেন।

Manual8 Ad Code

কমিটির বাকি সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো: রুস্তম আলী, সহ-সভাপতি মো: আব্দুস সামী, সহ-সাধারণ সম্পাদক জমির হোসেন দবির, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, অর্থ সম্পাদক ইমরান আহমদ নাদিম, প্রচার সম্পাদক মাসুদ আহমদ, সিনিয়র সদস্য দোয়েল চৌধুরী, আব্দুল বারী সুজন, ফয়জুর রহমান রকন।

সভায় উপস্থিত ছাত্রাবাস মালিকবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি বরইকান্দি এলাকার ছাত্রাবাসগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় সামাজিক পরিবেশ রক্ষায় অত্যন্ত জোরালো ও প্রশংসনীয় ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ