গণমাধ্যম হবে সত্য প্রকাশের নির্ভরযোগ্য মাধ্যম : সিসিক প্রশাসক

প্রকাশিত:সোমবার, ১১ মে ২০২৬ ১০:০৫

গণমাধ্যম হবে সত্য প্রকাশের নির্ভরযোগ্য মাধ্যম : সিসিক প্রশাসক

Manual2 Ad Code

সুরমাভিউ:-  বর্ণাঢ্য আয়োজনে সিলেটে অনুষ্ঠিত হয়েছে অনলাইন গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠান। সোমবার (১১ মে) দুপুরে সিলেট প্রেসক্লাবের আমিনুর রশীদ মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

Manual3 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “গণমাধ্যম হবে সত্য প্রকাশের নির্ভরযোগ্য ঠিকানা। গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা নিয়েই আমরা গণতন্ত্র উত্তরণের পথে এগিয়ে চলেছি। ডিজিটাল যুগে ‘এশিয়া পোস্ট’ আধুনিক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে নতুন ধারার সূচনা করবে বলে আমার বিশ্বাস।”
তিনি আরও যোগ করেন, “অনেক সময় উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করে সমাজে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়। আমি আশা করি, এশিয়া পোস্ট বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী। তিনি এশিয়া পোস্টের সফলতা কামনা করে বলেন, “গণমাধ্যম সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষকে আলোর পথ দেখায়। আমরা প্রত্যাশা করি, এশিয়া পোস্ট নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।”

সিলেট ব্যুরো প্রধান শুয়াইবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দি ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর ব্যুরো প্রধান ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি ও সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ইকরামুল কবির, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিলেটের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ-এর সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের স্কুল পরিদর্শক আবু মূসা মো. তারেক।

Manual6 Ad Code

অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সিলেট ম্যানেজার ও নারী উদ্যোক্তা সেলিনা চৌধুরী, জাতীয় নাগরিক পার্টি সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদর, দৈনিক সিলেট মিররের সম্পাদক জিয়াউস শামস শাহীন, সিনিয়র সাংবাদিক ও চ্যানেল এস-ইউকে’র বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা, দৈনিক ইত্তেফাকের সিলেট ব্যুরো প্রধান হুমায়ুন রশীদ চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সিলেট ব্যুরো প্রধান, গল্পকার সেলিম আউয়াল, সিলেট সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, সিসিএস-সিলেটের আহ্বায়ক ইমদাদুল হক জীবন, সিনিয়র সাংবাদিক নূর আহমদ, সিলেট প্রেসক্লাব সদস্য জুনেদ আহমদ চৌধুরী, শহীদুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, জেনারুল ইসলাম, মাসুম আহমদ চৌধুরী, কানন চন্দ, শংকর দাস, শামীম আহমদ, শাকিল আহমেদ, জিএইচ সুফিয়ান, তাহমিদ আহমেদ, মাজেদ আহমেদ, সাইদুল ইসলাম, তারেক মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ