আর্তমানবতার সেবায় নিবেদিত হয়ে কাজ করতে হবে : দানবীর ড. রাগীব আলী

প্রকাশিত:সোমবার, ১১ মে ২০২৬ ০৯:০৫

আর্তমানবতার সেবায় নিবেদিত হয়ে কাজ করতে হবে : দানবীর ড. রাগীব আলী

Manual8 Ad Code

সুরমাভিউ:-  রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেছেন, রাগীব-রাবেয়া ফাউন্ডেশন পরিচালিত সকল প্রতিষ্ঠান যাতে গুণগত মান বজায় রেখে জনকল্যাণে ভূমিকা রাখতে পারে, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখা এবং সেবার মান বৃদ্ধিতে প্রতিটি স্তরের কর্মকর্তাদের দায়িত্বশীল হতে হবে। তিনি আরো বলেন, প্রতিটি স্কুল-কলেজ, মাদ্রাসা প্রাঙ্গনে বেশি বেশি করে বৃক্ষরোপ করতে হবে। তিনি আরো বলেন, ফাউন্ডেশনের আওতাধীন প্রতিটি স্কুল, কলেজ ও মাদরাসা প্রাঙ্গণে পরিকল্পিতভাবে বেশি বেশি গাছ লাগানো হয়। তিনি মনে করেন, সবুজায়ন কেবল সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সমাজের প্রতিটি স্তরের মানুষের এটি একটি নৈতিক দায়িত্ব। পরিশেষে, তিনি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার আহ্বান জানান।

Manual5 Ad Code

তিনি সোমবার (১১ মে) দুপুরে রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের বোর্ড রুমে ষষ্ঠতম মাসিক সমন্বয় সভা ও বৃক্ষরোপ অভিযান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সভায় ফাউন্ডেশনের বিভিন্ন শিক্ষা ও সেবা প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

Manual2 Ad Code

রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, প্রধান নির্বাহী কর্মকর্তা সিও বনমালী ভৌমিক, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. এ.কে. এম দাউদ, লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো: মফিজুল ইসলাম, পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ কবির আহমদ, ইসলামী স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো: জিয়াউর রহমান, দক্ষিণ সুরমা রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অর্ধেন্দু কুমার দাশ, হবিগঞ্জ রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. এনাম আহমদ, বিশ্বনাথ রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ছিফত আলী, হাজি রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ চক্রবর্তী, ওসমানীনগর গলমুকাপনের রাগীব-মজনু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র দেবনাথ, হাওলদারপাড়া রাগীব-রাবেয়া বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক বাবু দিলীপ চক্রবর্ত্তী, পাঠানটুলা জামেয়া ইসলামিয়া রাগীবিয়া এর মুহতামিম মাওলানা ওয়ালিউল্লাহ আল্ মাহমূদী, সাহেববাজারের রাগীব-রাবেয়া জামেয়া ইসলামিয়ার মুহতামিম মাওলানা মাজহারুল ইসলাম আজাদী, রাগীব-রাবেয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার মুহতামিম হাফিজ মো: আব্দুল কাদির, শাহজালাল রাগীব-রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউটের অধ্যক্ষ হেপি রাণী দে, দোয়ারাবাজার বালিউড়া বাজার রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক জিন্নাত জাহান মর্জিনা, রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমীর সহকারি হিসাব রক্ষক মোহাম্মদ আফজাল হোসেন, মধুবন সুপার মার্কেটের ম্যানেজার মো: সাজ্জাদ-উর রহমান শিমুল, লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সেকশন অফিসার মো. জসীম আল ফাহিম, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সহকারী সচিব মো: আশরাফুল ইসলাম, লিডিং ইউনিভার্সিটির অফিস সহকারি মোহাম্মদ মিজানুর রহমান, রাবেয়া খাতুন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রাশিদা হামিদ, জকিগঞ্জ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফজলু। বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ