খাদ্য নিরাপত্তা নিশ্চিতসহ অর্থনীতির চাকা সচল রাখতে কৃষকরা অগ্রণী ভূমিকা পালন করেন – কৃষিবিদ মোহাম্মদ শামসুজ্জামান

প্রকাশিত:রবিবার, ১০ মে ২০২৬ ০৬:০৫

খাদ্য নিরাপত্তা নিশ্চিতসহ অর্থনীতির চাকা সচল রাখতে কৃষকরা অগ্রণী ভূমিকা পালন করেন – কৃষিবিদ মোহাম্মদ শামসুজ্জামান

Manual1 Ad Code

সুরমাভিউ:-  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ শামসুজ্জামান বলেছেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা থেকে শুরু করে অর্থনীতির চাকা সচল রাখতে কৃষকরাই অগ্রণী ভূমিকা পালন করেন। কৃষকরাই কৃষি উন্নয়নের অগ্রসৈনিক। তিনি বলেন, সিলেটে সবজি উৎপাদন বাড়াতে বন্যা-সহিষ্ণু প্রযুক্তি, উঁচু বেড পদ্ধতি এবং অব্যবহৃত হাওর ও পতিত জমি চাষের আওতায় আনতে হবে। আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ এবং কৃষকদের সরকারি প্রশিক্ষণ ও ন্যায্য মূল্য নিশ্চিত করলে এই অঞ্চলে সবজি চাষ বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। বিষমুক্ত ও কীটনাশকবিহীন সবজি উৎপাদনে “সেক্স ফেরোমন ট্র্যাপ” বা জৈব বালাইনাশক ব্যবহার করা হচ্ছে, যা ইউরোপেও রপ্তানি হচ্ছে। দেশের কৃষি উন্নয়নের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে উন্নত বীজ, সার ও প্রযুক্তিগত সহায়তা প্রদানসহ সেচ ব্যবস্থার উন্নতির জন্য খাল খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। সরাসরি মাঠ থেকে ভোক্তাদের কাছে বিক্রির জন্য  ইতিমধ্যে ‘কৃষকের হাট’ স্থাপন করা হয়েছে, যাতে মধ্যস্বত্বভোগী ছাড়া কৃষকরা ন্যায্য মূল্য পান।

Manual7 Ad Code

তিনি জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনাসহ আধুনিক কৃষি প্রযুক্তির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি প্রতি আহবান জানান।

Manual4 Ad Code

তিনি রবিবার দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে ব্র‍্যাক সীড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে “উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ব্র্যাক ডিস্টিক কো-অরডিনেটর মোঃ আরিফ এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট এর অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আনিছুজ্জামান পিপি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার ফজলে রাফি (পিএম, এগ্রি মেশিনারিজ)। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাকের হবিগঞ্জ রিজিওনাল ম্যানেজার মোঃ আনিছুর রহমান। বায়োপেস্টিসাইড সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন শ্রীমঙ্গলের টেরিটোরি সেলস অফিসার কৃষিবিদ এ.কে. শাহরিয়ার।

টেরিটোরি সেলস অফিসার, সিলেটের ডিপ্লোমা কৃষিবিদ শাওন হাওলাদারের সঞ্চালনায় কর্মশালায় অত্র অঞ্চলের ৬৬ জন উপস্থিতির মধ্যে ডিলার, রিটেইলার, নার্সারী ম্যানেজার অন্তর্ভূক্ত ছিলেন।

Manual7 Ad Code

বক্তারা উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ