সিলেটে ‘স্বদেশ রেস্টুরেন্ট’ উদ্বোধন করলেন শায়খ আহমাদুল্লাহ

প্রকাশিত:শনিবার, ০৯ মে ২০২৬ ০৯:০৫

সিলেটে ‘স্বদেশ রেস্টুরেন্ট’ উদ্বোধন করলেন শায়খ আহমাদুল্লাহ

Manual8 Ad Code

সুরমাভিউ:-  সিলেট নগরীর প্রাণকেন্দ্র নয়াসড়কের আকাশছোঁয়া উচ্চতায় ভিন্নধর্মী আভিজাত্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘স্বদেশ রেস্টুরেন্ট’। শনিবার  সন্ধ্যায় আয়োজিত এক দ্বীনি হালাকা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।

Manual8 Ad Code

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদী, লেখক ও কলামিস্ট মাওলানা রুহুল আমিন সাদী, কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাঈদ বিন নুরুজ্জামান ও আম্বরখানা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জিয়াউর রহমান সহ বিশিষ্ট উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Manual4 Ad Code

রেস্টুরেন্টটির বিশেষত্ব হলো এর অসাধারণ নির্মাণশৈলী। চারপাশ জুড়ে কাঁচের দেয়াল হওয়ায় প্রতিটি আসন থেকেই উপভোগ করা যায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত এবং রাতের শহরের মায়াবী আলোকসজ্জা। এমনকি দিগন্তের নীল মেঘালয় পাহাড়ের দৃশ্যও এখানে আগত অতিথিদের মুগ্ধ করবে। আরও রয়েছে হাই-প্রোটেক্ট গ্লাসের ছাদ, যেখানে বসে বৃষ্টির দিনে প্রিয়জনের সাথে গরম খাবারের স্বাদ নেওয়া যাবে এক অনন্য অনুভূতিতে—যা সিলেটের অন্য কোথাও মেলা ভার।

Manual3 Ad Code

সাদিক টাওয়ারের প্রধান নির্বাহী রাজু আহমদ জানান- সিলেটের পর্যটন ও আভিজাত্যে নতুন মাত্রা যোগ করেছে এই রেস্টুরেন্টের নিজস্ব হেলিপ্যাড। ২৪তলায় হেলিপ্যাডের মাধ্যমে হেলিকপ্টারে এসে সরাসরি রেস্টুরেন্টে প্রবেশের সুযোগ রাখা হয়েছে, যা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা নিশ্চিত করবে। আন্তর্জাতিক মানের রন্ধনশৈলী, পরিচ্ছন্ন পরিবেশ এবং উষ্ণ আতিথেয়তার মাধ্যমে ভোজনরসিকদের মনে জায়গা করে নিতে প্রস্তুত এই প্রতিষ্ঠান।

Manual6 Ad Code

উদ্বোধনী আয়োজনে সিলেটের ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গের উপস্থিতি ছিলো লক্ষ্য করার মতো। একই সাথে সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট, ইমজা সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দ সহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কানাডা প্রবাসী সাদিকুর রহমান  এবং ম্যানেজিং ডিরেক্টর ও সিলেট চেম্বারের সাবেক প্রেসিডেন্ট খন্দকার শিপার আহমদ জানান, খাবারের গুণগত মান বজায় রাখা এবং সেবার ক্ষেত্রে আধুনিকতার সমন্বয় ঘটানোই তাদের প্রধান লক্ষ্য।

এ সংক্রান্ত আরও সংবাদ