মৌলভীবাজারের কুলাউড়ায় যুবকের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত:শনিবার, ০৯ মে ২০২৬ ০৯:০৫

মৌলভীবাজারের কুলাউড়ায় যুবকের মৃতদেহ উদ্ধার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ব্রিজের নিচ থেকে প্রদীপ তেলি (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual7 Ad Code

শনিবার (৯ মে) সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের মীরবক্সপুর এলাকার একটি কালভার্টের নিচে তার লাশ পাওয়া যায়। নিহত প্রদীপ তেলি গাজীপুর চা বাগানের অনিল তেলীর পুত্র।

Manual2 Ad Code

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে মীরবক্সপুর এলাকায় মুফতি আব্দুর রহমানের বাড়ির সামনে একটি কালভার্টের নিচে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- প্রদীপ তেলি মদ্যপ অবস্থায় কালভার্টের পাশে বসেছিলেন। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে মাথা ও ঘাড়ে আঘাত পেয়ে তার মৃত্যু হয়।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ