টাইম বাংলা নিউজ ডটকমের সিলেট অফিস উদ্বোধন

প্রকাশিত:বুধবার, ০৬ মে ২০২৬ ০৯:০৫

টাইম বাংলা নিউজ ডটকমের সিলেট অফিস উদ্বোধন

Manual1 Ad Code

সুরমাভিউ:-  টাইম বাংলা নিউজ বার্তা সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন লিটন বলেছেন, বাংলাদেশ সরকার ১৫ নং নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল টাইম বাংলা নিউজ ডট কমে অনেকগুলো নিবন্ধিত অনলাইন পত্রিকার মধ্যে সাম্প্রতিক একটি অনলাইন পোর্টাল।

আমাদের সিলেটের পাঠকরা সাদরে গ্রহণ করেছেন, সূধীমহলে প্রশংসিত হয়েছে সিলেট জেলা প্রতিনিধি শহীদুর রহমান জুয়েল ও সিলেট অফিস সকল সংবাদকর্মীকর্মীরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি এই সংবাদপত্রটিকে একটি বস্তুনিষ্ঠ সংবাদপত্র হিসেবে, দৃষ্টি নিরপেক্ষ, নির্মহভাবে সংবাদটি উপস্থাপন করে সংবাদের বিভিন্ন বিষয়-আশয় আলোচনা-পর্যালোচনা, বিশ্লেষণ করে আমরা উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছি।

বুধবার (৬ মে) মহানগরীর খাসদবীর টাইম বাংলা নিউজ সিলেট অফিস উদ্বোধন পূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,সিলেট মহানগর যুবদল সহ সাধারন সম্পাদক সজিবুর রহমান রুবেল, সিলেট সিটি কর্পোরেশন ৪, ৫, ৬ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নাসরিন আক্তার, টাইম বাংলা নিউজ ডট কমের বিশেষ প্রতিবেদক রেজাউল ইসলাম আশিক, টাইম বাংলা নিউজ ডট কমের সিলেট জেলা প্রতিনিধি শহীদুর রহমান জুয়েল, টাইম বাংলা নিউজ ডট কমের গোয়াইনঘাট প্রতিনিধি জসিম উদ্দিন, টাইম বাংলা নিউজ ডট কমের নাহিদ আহমদ, মহানগর যুবদল সহ ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ইমন আহমদ প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ