চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম : প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার

প্রকাশিত:বুধবার, ০৬ মে ২০২৬ ০৭:০৫

চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম : প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার

Manual1 Ad Code

সুরমাভিউ:-  সিলেট উইমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান ও হলি সিলেট হোল্ডিং লিমিটেডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, নার্সিং পেশা হচ্ছে মহৎ পেশা। এই পেশার মাধ্যমে মানবসেবা করা যায়। নার্সিং শুধু একটি পেশা নয়, বরং সেবার ব্রত হিসেবে দেখা হয়। একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ বা চিকিৎসা চললেও, রোগীর ২৪ ঘণ্টা দেখাশোনা এবং মানসিক সাহস জোগানোর মূল কাজটি নার্সরাই করে থাকেন। তিনি বলেন, আধুনিক চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম। নিবেদিতপ্রাণ নার্সদের কারণেই পৃথিবীর বহু মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। সিলেট উইমেন্স নার্সিং কলেজ উন্নত শিক্ষা ও হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ নার্স তৈরি করে দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি আরো বলেন, অসুস্থ মানুষের সেবা করার মাধ্যমে যে আত্মতৃপ্তি পাওয়া যায়, তা অন্য অনেক পেশায় পাওয়া যায় না। একটি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রের পুরো সেবা কার্যক্রম নার্সদের ওপর অনেকাংশে নির্ভরশীল। একজন দক্ষ নার্স শুধু সেবাই দেন না, বরং রোগীর সাথে গভীর মমতা ও ধৈর্যের সাথে আচরণ করেন, যা রোগীর দ্রুত সুস্থতায় সহায়ক হয়। বর্তমানে বিশ্বজুড়ে এই পেশার ব্যাপক চাহিদা ও সম্মান বৃদ্ধি পেয়েছে। তিনি শিক্ষার্থীদের নার্সিং পেশার মহত্ত্ব তুলে ধরে নিষ্ঠার সাথে পড়াশোনা করার আহ্বান জানান।

Manual7 Ad Code

বুধবার (৬ মে) সকাল ১১টায় নগরীর বাগবাড়িস্থ  সিলেট উইমেন্স নার্সিং কলেজের নতুন ক্যাম্পাসে ২০২৫-২০২৬ সেশনের শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বেসিক বিএসসি ইন নার্সিং (৭ম ব্যাচ), পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং (৬ষ্ঠ ব্যাচ) এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি (১১তম ব্যাচ)-এর নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

সিলেট উইমেন্স নার্সিং কলেজের প্রিন্সিপাল ড. মো. সুরুজ উল্লাহ সুমন-এর সভাপতিত্বে ও এসিসট্যান্ট প্রফেসর সেলিনা বেগম এবং ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর আয়েশা সুলতানার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম, ব্যাবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. ওয়েস আহমেদ চৌধুরী, সিলেট উইমেন্স মেডিকেল ও হাসপাতালের পরিচালক মেজর জেনারেল (অব.) ডা. সৈয়দ ইফতেখার উদ্দিন, সিলেট উইমেন্স নার্সিং কলেজ কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. আজির উদ্দিন আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: মাসুদুল আলম, সিলেট উইমেন্স নার্সিং কলেজের ভাইস প্রিন্সিপাল উপাধ্যক্ষ রুজি বেগম, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের স্পন্সর ডিরেক্টর সিরাজুল হক।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, নার্সিং কলেজের লেকচারার মো: মিসবাহ উদ্দিন। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, বিএসসিইন নার্সিংয়ের ছাত্র আমিনুল রহমান মামুন, ১ম বর্ষে ছাত্রী নুসরাত জাহান ঋতু, ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারী ৩য় বর্ষের ছাত্রী ফৌজিয়া আক্তার।

Manual3 Ad Code

অনুষ্ঠানে বিএসসিইন, ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারী এবং পোস্ট বেসিক বিএসসিইন নার্সিং এর কোর্স পরিচিতি ডকুমেন্টারি তুলে ধরেন সিলেট উইমেন্স নার্সিং কলেজের এসিসট্যান্ট প্রফেসর শফিকুল ইসলাম এবং ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর তাহমিনা আক্তার।

Manual6 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারীর ২য় বর্ষের ছাত্র রোমন আহমদ। অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন ৪র্থ বর্ষের শিক্ষার্থী তাহমিনা আক্তার মনি, নাদিরা জাহান লিজা, রিমা গুপ্তা, প্রিমা রানী দাস, দীপিকা গোস্বামী, দেবদ্রুতি দাস মমো, নূর হালিজা মিম। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ