শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করুন: সিলেট উত্তর ছাত্র জমিয়ত

প্রকাশিত:বুধবার, ০৬ মে ২০২৬ ০৯:০৫

শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করুন: সিলেট উত্তর ছাত্র জমিয়ত

Manual3 Ad Code

সুরমাভিউ:-  জমিয়ত নেতা নূর আহমদ কাসেমী বলেছেন, ২০১৩ সালের ৫ই মে স্বৈরাচার হাসিনা সরকার শাপলা চত্বরে রাতের গভীরে হেফাজতে ইসলামের ঘুমন্ত. তাহাজ্জুদ ও জিকিররত নিরিহ কর্মিদের উপর পৈচাশিক গণহত্যা চালিয়ে অসংখ্য নেতা কর্মিকে শহীদ করেছিল। গত ১৩ বছরেও এ হত্যাকান্ডের কোন বিচার হয়নি। আমরা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট এ গণহত্যার সুষ্ঠু বিচার দাবী করছি। দ্রুত সময়ের মধ্যে শাপলা চত্বরের গণহত্যার বিচার, ঘোষিত ১৩ দফা বাস্তবায়ন ও হেফাজত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করার দাবী জানান তিনি।

Manual4 Ad Code

০৫ই মে মঙ্গলবার, কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়ত আয়োজিত শাপলা গণহত্যায় শহীদদের মাগফিরাত কামনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নূর আহমদ কাসেমী উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের শাখা সভাপতি হাফিজ জাকির হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক আবু তালহা তোফায়েল, প্রশিক্ষণ সম্পাদক মুশাহিদ আহমদ, সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ মাহফুজ, পাঠাগার সম্পাদক হোসাইন আহমদ জাহের, ভার্সিটি বি. সম্পাদক আব্দুল কুদ্দুস, ইমাম উদ্দিন, সদর উপজেলার সভাপতি নাবিল মাহমুদ, গোয়াইনঘাট উপজেলার সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, মাসরুরুল হক মারুফ, শরিফ বিন আমিন, হাবিবুর রহমান, আব্দুল্লাহ মামুন ও মারুফ প্রমুখ। বিজ্ঞপ্তি।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ