সুরমা নার্সিং কলেজে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উদযাপিত: র‍্যালি ও বৃত্তি প্রদান

প্রকাশিত:মঙ্গলবার, ০৫ মে ২০২৬ ০৮:০৫

সুরমা নার্সিং কলেজে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উদযাপিত: র‍্যালি ও বৃত্তি প্রদান

Manual2 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের সুরমা নার্সিং কলেজে ও মাউন্ট এডোরা হাসপাতালে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কলেজে বর্ণাঢ্য র‍্যালি, মাতৃস্বাস্থ্য সচেতনতা কার্যক্রম এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৫ মে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির শুরুতে কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মাউন্ট এডোরা হসপিটাল আখালিয়া ও এর আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রতিপাদ্য বিষয়: “আরও দশ লক্ষ্য-ধাত্রী” এই স্লোগানকে সামনে রেখে র‍্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তারা নিরাপদ মাতৃত্ব এবং মাতৃমৃত্যু হার হ্রাসে মিডওয়াইফদের অপরিসীম ভূমিকার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি ও সুরমা নার্সিং কলেজের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান উনার বক্তব্যে বলেন, সুস্থ জাতি গঠনে দক্ষ মিডওয়াইফদের বিকল্প নেই। মিডওয়াইফারি পেশায় নারীদের উৎসাহিত করতে এবং এই শিক্ষার মানোন্নয়নে সুরমা নার্সিং কলেজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Manual3 Ad Code

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষ ও অন্যান্য পরিচালকবৃন্দ। অনুষ্ঠানে মিডওয়াইফারি কোর্সের মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করতে এবং উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ‘শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়। শিক্ষার্থীদের এই বিশেষ বৃত্তি প্রদানের উদ্যোগটি সুধীমহলে বেশ প্রশংসিত হয়েছে।

Manual2 Ad Code

উল্লেখ্য, সুরমা নার্সিং কলেজ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক স্বীকৃত একটি প্রতিষ্ঠান। মানসম্মত শিক্ষাদান এবং দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের চিকিৎসাসেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ