শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর

প্রকাশিত:রবিবার, ১৯ এপ্রি ২০২৬ ০৬:০৪

শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর

Manual8 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  শ্রীমঙ্গলের জেটি রোড সংলগ্ন হাইল হাওড়ে মৎস্যজীবীদের জালে একটি বিশাল আকৃতির অজগর সাপ আটকা পড়ে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে স্থানীয় রাজা মিয়া ও সাইদুল হক আবুল বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবকে মুঠোফোনে অবহিত করেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
তারা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় পানির ভেতর থেকে জালটি তুলে এনে অজগর সাপটিকে সফলভাবে উদ্ধার করেন। উদ্ধারকৃত সাপটির ওজন প্রায় ১৫ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১০ ফুট।
পরবর্তীতে অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ