যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত:সোমবার, ০৬ এপ্রি ২০২৬ ০৯:০৪
Manual1 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার এর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৬ এপ্রিল সোমবার বিকালে মৌলভীবাজার শহরের চৌমুহনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম শুভ, মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মাসুক মিয়া, সদস্য জহর লাল দত্ত, বাংলাদেশ জাসদ সদর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সামাদ খান পলাশ, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি জ্যোতিষ মোহন্ত, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি রাজিব সূত্রধর প্রমুখ।
বক্তারা সমাবেশে আমেরিকার সাথে অন্তবর্তীকালীন সরকারের শেষ সময়ে তড়িঘড়ি করে সম্পাদিত দেশবিরোধী অসম বাণিজ্য চুক্তি অচিরে বাতিলের জন্য বর্তমান সরকারের কাছে দাবী জানান। অন্যথায় দেশের জনগণকে সঙ্গে নিয়ে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে।