সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন এর উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

প্রকাশিত:বুধবার, ২৫ ফেব্রু ২০২৬ ১১:০২

সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন এর উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

Manual7 Ad Code

সুরমাভিউ:-  সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন এর উদ্যোগে পবিত্র মাহে রামাদান উপলক্ষে মাসব্যাপী পান্থশালা প্রজেক্টের আয়োজনে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল এর চলমান কার্যক্রম সম্পন্ন।

মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সিলেট মহানগরীর ৩ নম্বর সংসদীয় আসনের ২৮ নম্বর ওয়ার্ডের জামেয়া তাহফিজুল কোরআন বরই কান্দি সুনামপুর মাদ্রাসায় সংগঠনের প্রতিষ্ঠাতা তারেক আহমদ এর সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালক আলহাজ্ব কাপ্তান হোসেন।

Manual7 Ad Code

লন্ডন থেকে প্রধান আকর্ষণ হিসেবে ভার্চুয়াল যুক্ত ছিলেন ইউকে কমিউনিটি এ্যাক্টিভিটিস চেয়ারপার্সন ও গোন্ডেন ড্রিম ইউকে কামরুন্নেছা শোভা মতিন।

Manual4 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনফো বাংলা ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া, লন্ডন প্রবাসী, ভার্চুয়াল যুক্ত ছিলেন সাইফুর রহমান ইমন, সমাজকর্মী শাহনেওয়াজ খান শাকিল, রক্তদাতা, সমাজকর্মী নাছিম আহমদ হিমু, সমাজকর্মী মিন্টু আহমেদ, ভার্চুয়াল যুক্ত ছিলেন লন্ডন প্রবাসী দেলোয়ার আহমেদ, কানাডা প্রবাসী কাইয়ুম আফজল।

সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের সেচ্ছাসেবীদের মধ্য উপস্থিত ছিলেন সভাপতি সোহাগ আহমেদ, সিনিয়র সহ- সভাপতি আমিনুল রহমান ছানি, সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদুর রহমান তোফায়েল, সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক শাহানজাহান আহমেদ শাহান, সহ- সাংগঠনিক সম্পাদক শাকিব আহমেদ, সহ-ধর্ম সম্পাদক আরাফাত ইসলাম, সহ-ধর্ম সম্পাদক রিফাত হোসেন, অফিস সম্পাদক সত্যজিৎ সেনাপতি, সহযোগিতায় সৌদি আরব প্রবাসী রাব্বি হোসাইন, সৌদি আরব রাহেল আহমেদ, স্পেন প্রবাসী মুহাম্মদ সাকিব, তানিয়া সুলতানা, আকলিমা, তানজিনা আক্তার, তানজিনা আক্তার বিলকিস, রেজওয়ানা আলম প্রমি প্রমূখ।

Manual7 Ad Code

প্রতি বছরের মত পবিত্র মাহে রামাদানে উপলক্ষে পান্থশালা প্রজেক্টের কার্যক্রম মাসব্যাপী চলমান থাকবে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ