শহীদ মিনার আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের প্রতীক : এমপি তাহসিনা রুশদীর লুনা

প্রকাশিত:মঙ্গলবার, ২৪ ফেব্রু ২০২৬ ১০:০২

শহীদ মিনার আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের প্রতীক : এমপি তাহসিনা রুশদীর লুনা

Manual6 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ডিগ্রি কলেজের নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট জেলা পরিষদের অর্থায়নে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোছাঃ তাহসিনা রুশদীর লুনা।

Manual7 Ad Code

দয়ামীর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি দেওয়ান মিনহাজ গাজী এডভোকেট এর সভাপতিত্বে ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাব্বির আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. টি. এম. ফখর উদ্দিন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুল হক চৌধুরী, তাজপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ খছরুজ্জামান, ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ।

Manual3 Ad Code

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য আব্দুর রূপ, সুজন মিয়া, ফখরুল ইসলাম, জুয়েল মিয়া, কলেজের সহকারী অধ্যাপক সুহেদা চৌধুরী, প্রভাষক যথাক্রমে শামীম মোল্লা, অর্পনা আচার্য, তানজিনা রহমান, পিলু কান্তি দাস, হরলাল দাস, গোলাম কিবরিয়া, সহকারী লাইব্রেরিয়ান রত্না তালুকদার প্রমুখ।

শহীদ মিনার উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মইনুল হক চৌধুরী। অনুষ্ঠানে সংসদ সদস্য মোছাঃ তাহসিনা রুশদীর লুনাকে কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোছাঃ তাহসিনা রুশদীর লুনা বলেন, শহীদ মিনার আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের প্রতীক। ভাষা আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা আজ আমাদের অহংকার। নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরতে এমন উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে লেখাপড়া আহ্বান জানিয়ে বলেন, আমাদের নতুন প্রজন্মকে ভাষা শহীদদের ত্যাগ ও আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

Manual1 Ad Code

সভায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা কলেজের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ