১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ২৪ ফেব্রু ২০২৬ ০৯:০২
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:- সিলেট মেট্রোপলিটন এলাকার এয়ারপোর্ট থানা পুলিশের চেকপোস্টে ওয়াকিটকি, চায়নিজ কুড়াল ও প্রাইভেট কার সহ ২জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত দেড়টায় এয়ারপোর্টের বাইপাস রোডে চেকপোস্ট চলাকালীন তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার লিটন মিয়া ও জুনায়েদ আহমদ।
এয়ারপোর্ট থানার ওসি শাহ মো. মোবাশ্বির আলী এর সত্যতা নিশ্চিত করে জানান, একটি প্রাইভেট কার তল্লাশি করে চায়নিজ কুড়াল ও একটি ওয়াকিটকি পাওয়ায় ২ জনকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সুত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার বাইপাস এলাকায় রাত্রিকালীন চেকপোস্ট চলাকালে কোম্পানীগঞ্জ থেকে আসা একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে পুলিশের একটি ওয়াকিটকি ও চাইনিজ কুড়াল পাওয়া যায়। এসময় গাড়িতে থাকা ২জনকে জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সদুত্তর দিতে পারেনি। পরে তাদেরকে থানার হেফাজতে নেওয়া হয়।
Helpline - +88 01719305766