আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের কার্যক্রম প্রশংসনিয় – পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী

প্রকাশিত:রবিবার, ২২ ফেব্রু ২০২৬ ১১:০২

আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের কার্যক্রম প্রশংসনিয় – পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী

Manual7 Ad Code

সুরমাভিউ:-  সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবদুল কুদ্দুস চৌধুরী বলেছেন, আইন-শৃংখলা পরিস্থিতি আরো গতিশীল করতে ব্যবসায়ীদের পাশাপাশি মার্কেটের নিরাপত্তা প্রহরীদের সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে। মানুষের জানমাল নিরাপত্তায় প্রশাসন সুনামের সাথে কাজ করে যাচ্ছে, আগামীতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি আইন শৃংখলার কাজে সবাইকে সহযোগিতা করার আহবান জানিয়ে বলেন, একটি এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী সমাজ ও মার্কেট সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার জন্য ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

Manual5 Ad Code

পুলিশ কমিশনার গত ২২ ফেব্রুয়ারি রবিবার দুপুরে সিলেটে আইন-শৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে মার্কেটের নিরপত্তা কর্মীদের সচেতন ও দায়িত্বশী ভূমিকা পালনের লক্ষে লাঠি-বাঁশির উদ্বোধন ও ব্যবসায়ীদের সাথে আইন-শৃংখলা বিষয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual7 Ad Code

হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মাইনুল জাকির, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল। বক্তব্য রাখেন মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, সিটি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নুর আহমদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান রজব, রাজা জি.সি. মার্কেট সমিতির সভাপতি আব্দুস সালাম খান সোহেল, সাধারণ সম্পাদক মোঃ জাবেদ কাদের, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সামছুল আলম, পুরান হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সহ সভাপতি হাজী বেলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মোঃ সাহেদ বকস প্রমুখ।

এছাড়া বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পুলিশ কমিশনার মোঃ আবদুল কুদ্দুস চৌধুরী হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে সাথে নিয়ে মার্কেটের সামন থেকে নিরপত্তা কর্মীদের হাতে লাঠি ও বাঁশি তুলে দিয়ে কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় তিনি হাসান মার্কেটের সামন থেকে করিম উল্লাহ মার্কেট সামন পর্যন্ত যানজট নিরসন কার্যক্রম পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ