সুবিধাবঞ্চিতদের সাহায্যে সামর্থবানদের সাধ্যমত এগিয়ে আসা উচিত – মুহাম্মদ ফখরুল ইসলাম

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৯ ফেব্রু ২০২৬ ০৪:০২

সুবিধাবঞ্চিতদের সাহায্যে সামর্থবানদের সাধ্যমত এগিয়ে আসা উচিত – মুহাম্মদ ফখরুল ইসলাম

Manual3 Ad Code

সুরমাভিউ:-  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, পবিত্র রমজান মাস মুমিনদের জন্য প্রশিক্ষণস্বরুপ। রমজান আমাদেরকে সামাজিক ভেদাভেদ ও শ্রেণী বৈষম্য থেকে বেরিয়ে আসার শিক্ষা দেয়। রমজানের সংযমের শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। সামর্থবানদেরকে সাধ্য অনুযায়ী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। জামায়াত আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে মানবতার কল্যাণ সাধনে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

Manual7 Ad Code

তিনি বলেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নাগরিকের মৌলিক অধিকার। রাষ্ট্র ও সমাজে ইনসাফ প্রতিষ্ঠা ব্যতিত নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। জামায়াত একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠন করতে চায়।

Manual2 Ad Code

তিনি বুধবার নগরীর মদীনামার্কেট এলাকায় সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াতের উদ্যোগে অসহায় মানুষের মাঝে রামাদ্বান ফুডপ্যাক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

থানা আমীর ক্বারী মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা জুনাইদ আল হাবীবের পরিচালনায় অনুষ্ঠিত ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- থানা নায়েবে আমীর মাওলানা আব্দুল লতিফ, জামায়াত নেতা মু. ফয়জুল হক, আব্দুর রাজ্জাক রাজন ও মাজেদ আহমদ প্রমূখ

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ