সিলেট অনলাইন প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরি পরিষদকে মহানগর ছাত্রশিবিরের অভিনন্দন

প্রকাশিত:বুধবার, ১৮ ফেব্রু ২০২৬ ০২:০২

সিলেট অনলাইন প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরি পরিষদকে মহানগর ছাত্রশিবিরের অভিনন্দন

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেট অনলাইন প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরি পরিষদ (২০২৬-২৭) এর নেতৃবৃন্দকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়েছে সিলেট মহানগর ছাত্রশিবির।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুভেচ্ছা জানাতে আসেন। তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন, ছাত্রশিবির সিলেট মহানগরের প্রকাশনা সম্পাদক সৈয়দ আনহার আলী, প্রশিক্ষণ সম্পাদক কলিম উদ্দিন, কলেজ কার্যক্রম সম্পাদক মুজাহিদুল ইসলাম রাজন, প্রচার ও মিডিয়া সম্পাদক এনামুল ইসলাম, স্কুল ও ছাত্র অধিকার সম্পাদক তানজির হাসান আকিব, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক হাফিজ মাহদী হাসান, স্পোর্টস ও আইটি সম্পাদক তোফায়েল আহমদ।

এসময় সিলেট অনলাইন প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ(হেলাল), সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার।

Manual3 Ad Code

এসময় শিবিরের নেতৃবৃন্দ নবগঠিত কার্যকরি পরিষদের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন নেতৃত্ব অনলাইন সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত ঐক্য এবং ডিজিটাল মিডিয়ার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual5 Ad Code

এসময় নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে অনলাইন গণমাধ্যম অবাধ তথ্যপ্রবাহের অন্যতম প্রধান মাধ্যম। শক্তিশালী ও সর্বাধুনিক সাংবাদিকতার এই ক্ষেত্রকে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরো টেকসই ও যুগোপযোগী করতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত জরুরি। সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্ব সেই দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করবে বলে আমরা আশাবাদী।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ