বিএনপি নেতাকর্মীদের ভয়ে চরম আতংকিত ও উদ্বিগ্ন যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতার পরিবার !

প্রকাশিত:সোমবার, ১৬ ফেব্রু ২০২৬ ১০:০২

বিএনপি নেতাকর্মীদের ভয়ে চরম আতংকিত ও উদ্বিগ্ন যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতার পরিবার !

Manual8 Ad Code

সিলেটে বিএনপি নেতাকর্মীদের হামলা মামলা ও হুমকি ধমকিতে চরম আতংকিত ও উদ্ধিগ্ন হয়ে পড়েছেন সিলেটের যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতা হাসানের পরিবার। প্রবাসী নিজেও বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করছেন।

Manual1 Ad Code

সিলেট নগরীর ৩৬ উদ্দীপন মিরাবাজারের বাসিন্দা আব্দুর রব এর সন্তান মোঃ আবুল হাসান একজন মোবাইল ব্যবসায়ী ও আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি সিলেট মহানগর যুবলীগের ১৫ নং ওয়ার্ড কমিটির সহ-সভাপতি ও জুলাইয়ে শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলনে বিএনপি- জামায়াত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল থেকে কোনমতে রিলিজ নিয়ে জীবন বাঁচাতে ২৪ এর ৫ আগষ্টেের পর যুক্তরাজ্যে পালিয়ে যেতে বাধ্য হন।

Manual4 Ad Code

বিগত ১২ই ফেব্রুয়ারী জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর পর ১৫ ফেব্রুয়ারী বিকেলে বিএনপি যুবদল ছাত্রদলের কিছৃ নেতাকর্মী আবুল হাসানের বাসার গেইট ভেঙে ভিতরে ডুকে তাকে খুঁজতে থাকে। হাসান বিদেশে ও তার পরিবারের সদস্যরা পূর্বেই বাসা ছেড়ে অন্যত্র অবস্থান করায় সন্ত্রাসীরা বাসার কেয়ারটেকারকে অকথ্য ভাষায় গালিগালাজ, শারিরীক হেনস্তা ও হাসানের পরিবার এর অবস্থান জানতে চায়।  এসময় বিএনপি নেতাকর্মীরা হাসান ও তার পরিবারের লোকজনদের পেলে দেখে নেওয়া হবে বলে কেয়ারটেকারকে হুমকি দেয়। জীবন রক্ষা করতে চাইলে কেয়ারটেকারকে বাসা ছেড়ে চলে যেতে তারা নির্দেশ দেয়।

Manual5 Ad Code

জুলাই আন্দোলনের সময় জামায়াত- বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় আবুল হাসানের বাসায় সন্ত্রাসীরা হামলা ও ভাংচুর চালায়। পরে জীবন রক্ষায় তিনি লন্ডন পালিয়ে আসেন। ৫ আগষ্টের পর তার নামে মিথ্যা হয়রানীমুলক মামলা দিয়ে সে ও তার পরিবারকে চরম আতংকগ্রস্হ ও উদ্ধিগ্ন করে তুলে বিএনপি – জামায়াত সন্ত্রাসীরা। অবিরাম হুমকি ধমকি ও জীবননাশের আশংকায় চরম আতংকিত ও নিরাপত্তাহীন হয়ে পড়েছেন এই প্রবাসী হাসানের পরিবার।

এ সংক্রান্ত আরও সংবাদ