সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি গোলজার, সম্পাদক সাইফুর

প্রকাশিত:সোমবার, ১৬ ফেব্রু ২০২৬ ০৭:০২

সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি গোলজার, সম্পাদক সাইফুর

Manual2 Ad Code

সুরমাভিউ:-  সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদ ২০২৬-২৭ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক পদে বিজয় টিভির সিলেট প্রতিনিধি এম. সাইফুর রহমান তালুকদার পুন:নির্বাচিত হয়েছেন।

সোমবার(১৬ ফেব্রুয়ারী) বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো: ইরফানুজ্জামান চৌধুরী ভোট গ্রহণ শেষে এই ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনার আফতাব চৌধুরী ও মুহিবুর রহমান উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার (একাত্তর টেলিভিশন), সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু (আলোকিত বাংলাদেশ), সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি (ঢাকা পোস্ট), কোষাধক্ষ্য শহিদুর রহমান জুয়েল (টাইম বাংলা নিউজ), পাঠাগার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ (একাত্তরের কথা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো‍: কামরুল আলম (আলোকিত সিলেট), দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না (ডেইলি ক্যাম্পাস), সদস্য সাদিকুর রহমান চৌধুরী (দিনকাল), মো: মশাহিদ আলী (বার্তা ২৪) ও সৈয়দ রাসেল আহমদ (আজকের সিলেট)।

ভোট গ্রহণ চলাকালে চলাকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির মুখপাত্র ও ডিসি (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের আপীল বোর্ডের সদস্য ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার ও এডভোকেট সৈয়দা শিরিন আক্তার, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান রুবেল, এনসিপি সিলেট জেলা শাখার জুলাই গণঅভ্যূত্থান বিষয়ক সম্পাদক আব্দুর রহিম সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ নির্বাচন পরিদর্শন করেন।

Manual3 Ad Code

নির্বাচনী আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এফবিসিসিআই এর সাবেক পরিচালক খন্দকার শিপার আহমদ।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ