১৩ ফেব্রোয়ারি শুক্রবার ত্রয়োদশ সংসদে নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটের চৌকিদিঘীস্ত মসজিদে বিশেষ দোয়া মাহফিলের পূর্বে সংক্ষেপে উপরোক্ত কথা বলেন।
দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন আম্বরখানা মসজিদের ইমাম ও খতিব জিয়াউর রহমান, স্হানীয় চৌকিদেখী মসজিদের ইমাম ওয়েছ আহমদ।
উপস্থিতি ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সালেহ উদ্দিন, শহিদুল হক, আব্দুল মুতলিব, আনহার আহমদ, রফিক মিয়া, মইন উদ্দিন, দ্বারা মিয়া, সৈয়দ মইন উদ্দিন আহমদ, সৈয়দ আখতার উদ্দিন আহমদ, ফারুক মিয়া, এনামুল হক, নুরুল আমিন প্রমূখ।
এ সময় আম্বরখানা জামে মসজিদের ইমাম ও খতিব জিয়াউর রহমান বলেন, জনগন বিএনপির উপর যে ভরসা রেখেছে আশাকরি তার যথার্ত মুল্যায়ন করবে বিএনপি। ইনসাফ ও মানুষের আশা আকাঙ্খা সহিত মিল রেখে দেশ পরিচালনা করবেন তারা। তারেক রহমানের নেতৃত্বে আগামীর সরকারের জন্য শুভকামনা ও দোয়া করেন।