বিজয়ী খন্দকার মুক্তাদিরকে অভিনন্দন জানালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওলানা হাবিবুর রহমান

প্রকাশিত:শুক্রবার, ১৩ ফেব্রু ২০২৬ ০২:০২

বিজয়ী খন্দকার মুক্তাদিরকে অভিনন্দন জানালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওলানা হাবিবুর রহমান

Manual1 Ad Code

সুরমাভিউ:-  সদ্য সমাপ্ত এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিজয়ী বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

Manual1 Ad Code

​শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মাওলানা হাবিবুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে নবনির্বাচিত সংসদ সদস্যকে এই উষ্ণ অভিনন্দন জানান।

Manual2 Ad Code

ফেসবুকে তার আইডিতে এক বার্তায় তিনি উল্লেন করেন, আলহামদুলিল্লাহ দীর্ঘ ১৭ বছর পর আমরা সিলেটবাসী একটি অত্যান্ত সুন্দর নির্বাচন পালন করলাম। প্রায় ১ লক্ষ ৩৫ হাজার (১ লাখ ৩৪ হাজার ৯৮৩) ভোট আপনারা আমাকে উপহার দিয়েছেন। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি সাথে সাথে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

 

এছাড়া তিনি উল্লেখ করেন, আমার যে ভাই-বোনেরা দিনরাত শ্রম-ঘাম-অর্থ ব্যায় করে আমার জন্য কাজ করেছেন, আল্লাহ যেনো আপনাদেরকে উত্তম প্রতিদান দেন। আপনাদের প্রতিও আমি বিশেষভাবে কৃতজ্ঞ।

Manual8 Ad Code

তিনি মুক্তাদিরকে অভিনন্দন জানিয়ে আরও উল্লেখ করেন, সিলেটের জনগণ আপনাকে শাসক নয়, সেবক হিসেবেই পাবে সেই প্রত্যাশা করছি। সিলেটবাসীর যেকোন কল্যানকময় কাজে আমাকে আপনার পাশে পাবেন। ইনশাআল্লাহ।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ