সিলেটে ২৯৪ কেন্দ্রে নিরাপত্তা জোরদার

প্রকাশিত:বুধবার, ১১ ফেব্রু ২০২৬ ০৭:০২

সিলেটে ২৯৪ কেন্দ্রে নিরাপত্তা জোরদার

Manual6 Ad Code

সিলেটে ভোটগ্রহণকে কেন্দ্র করে ২৯৪ কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

Manual1 Ad Code

সুন্দর, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নগরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসএমপি কমিশনার জানান, গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে। গত কয়েক দিন ধরে নির্বাচন ব্যবস্থাপনা–সংক্রান্ত মহড়া ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে এবং প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, “এসএমপির আওতায় মোট ২৯৪টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে সিলেট-১ আসনে ২১৫টি এবং বাকি কেন্দ্রগুলো সিলেট-৩ আসনের অংশ। প্রতিটি কেন্দ্রে ১২ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে চারজন এবং সাধারণ কেন্দ্রগুলোতে ৩ জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।”

এছাড়া, ৬৬টি মোবাইল টিম, ১২টি স্ট্রাইকিং টিম এবং দুটি স্ট্যান্ডবাই টিম নির্বাচনের সময় মাঠে দায়িত্ব পালন করবে।
নির্বাচনি পরিস্থিতি পর্যবেক্ষণে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে তিনি জানান, প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে ‘জিনিয়া’ অ্যাপ রয়েছে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুমে তথ্য পৌঁছাবে এবং নিকটবর্তী মোবাইল টিম স্বয়ংক্রিয়ভাবে ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেবে।

Manual6 Ad Code

এছাড়া, ৬টি থানায় ১০টি ড্রোন সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। কোনো অবৈধ জমায়েত বা অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থানের চেষ্টা হলে আগেভাগেই তা শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ভোট নিয়ে কোনো আশঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, “কোনো ধরনের আশঙ্কা নেই।” তিনি মনে করেন, সারাদেশে ভোটকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং দীর্ঘ সময় পর মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আগ্রহী।

Manual2 Ad Code

সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “অতীতে বিভিন্ন নির্বাচনে গুজব ও অপপ্রচার দেখা গেছে। এ কারণে সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হয়েছে। যারা ভোট দিতে চান, তারা নির্ভয়ে ভোট দিতে পারবেন। কেউ বাধা দিলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

Manual1 Ad Code

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে উল্লেখ করে আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি কাছাকাছি এলাকায় জোড়া মোবাইল টিম টহলে থাকবে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন।”

এ সংক্রান্ত আরও সংবাদ