কালো টাকার ছড়াছড়িসহ নানা অভিযোগ-শঙ্কা সিলেট-৬ আসনের বিএনপির প্রার্থী এমরান চৌধুরীর

প্রকাশিত:মঙ্গলবার, ১০ ফেব্রু ২০২৬ ০২:০২

কালো টাকার ছড়াছড়িসহ নানা অভিযোগ-শঙ্কা সিলেট-৬ আসনের বিএনপির প্রার্থী এমরান চৌধুরীর

Manual8 Ad Code

সুরমাভিউ:-  প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে কালো টাকার ছড়াছড়ি, সংখ‍্যালঘু বিভিন্ন সম্প্রদায়ের ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও বহিরাগতদের দিয়ে মহড়া দেওয়ানোসহ নানা অভিযোগ এবং আশঙ্কার বিষয় জানিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন সিলেট-৬ আসনের বিএনপির প্রার্থী অ‍্যাডভোকেট এমরান আহমদ চ‍ৌধুরী।

Manual5 Ad Code

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের কার্যালয়ে উপস্থিত হয়ে এ অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে এমরান আহমদ চৌধুরী উল্লেখ করেন- ‘সিলেট-৬ (গোলাপগঞ্জ- বিয়ানীবাজার) সংসদীয় আসনের মধ্যে বিয়ানীবাজার উপজেলা একটি প্রবাসী অধ্যুষিত জনবহুল এলাকা। এতে পৌরসভা, উপজেলা এবং ইউনিয়ন আছে। কিন্তু ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি- বহিরাগত ক্যাডার ও সন্ত্রাসী প্রকৃতির অনেক লোক বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে নির্বাচনের প্রচারণার বাহানায় সাধারণ ভোটারগণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা এলাকার জনসাধারণ ও ভোটারদের মাধ্যমে আরো জানতে পেরেছি, বহিরাগত সন্ত্রাসীরা বিয়ানীবাজারের বিভিন্ন ভোটকেন্দ্র দখল এবং জাল ভোট প্রদানসহ ব্যালট বাক্স ছিনতাই করার ষড়যন্ত্রে লিপ্ত প্রতদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থক ও বাহিরাগতরা।

Manual1 Ad Code

আমরা আরোও জানতে পেরেছি, বহিরাগতরা সাধারণ ভোটারদের বাসা-বাড়িতে গিয়ে এনআইডি কার্ড সংগ্রহ করে নগদ অর্থ প্রদানের মাধ্যমে ভোট কেনা-বেচাসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদান করছে।’

Manual4 Ad Code

আবেদনপত্রে সিলেট-৬ আসনের বিএনপির প্রার্থী আরও উল্লেখ করেন- ‘এসব আশঙ্কা ও অভিযোগ আমরা ৪ ও ৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এবং জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দাখিল করি এবং সর্বশেষ গত ৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার বরাবরে আরেকটি অভিযগে দায়ের করি। কিন্তু দুঃখের বিষয়, এসব বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বিয়ানীবাজার উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সেনাবাহিনী মোতায়েন না করায় উদ্বেগ প্রকাশ করছি। বিষয়টি বিবেচনা করা একান্ত আবশ্যক।’

এ অভিযোগের অনুলিপি সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার সহকারী রিটানিং অফিসার বরাবরেও দাখিল করেছন এমরান আহমদ চৌধুরী।

Manual4 Ad Code

এদিকে, সাক্ষাতকালে সিলেট-৬ আসনের বিএনপরি প্রার্থীকে সর্বপ্রকার নিরাপত্তা প্রদান ও সকল অপ্রীতিকর ঘটনা ঠেকানোর আশ্বাস প্রদান করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।

এ সংক্রান্ত আরও সংবাদ