সিলেট ৪ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে – এডভোকেট আল আসলাম মুমিন

প্রকাশিত:রবিবার, ০৮ ফেব্রু ২০২৬ ০৯:০২

সিলেট ৪ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে – এডভোকেট আল আসলাম মুমিন

Manual2 Ad Code

সুরমাভিউ:-, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী সমর্থনে ধানের শীষের পক্ষে গত শনিবার গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে চলিতাবাড়ী শিয়ালা হাওড়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ও দায়রা জজ আদালত এর এডিশনাল পিপি এডভোকেট আল আসলাম মুমিন বলেন, সিলেট ৪ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ জোয়ার বিগত সরকারের ১৭ বছরের জেল জুলুম নিপীড়ন নির্যাতনের গুম আর খুনের প্রতিবাদের জোয়ার। ইনশাল্লাহ এ জোয়ার কেউ থামাতে পারবে না।

তিনি বলেন, সিলেট ৪ আসনে আগামী ১২ ফেব্রুয়ারি তারিখে আরিফুল হক চৌধুরী কে ধানের শীষে ভোট দিয়ে আধুনিক উপজেলা গড়ার প্রত্যয়ে শরীক হওয়ার আহবান জানান। বিএনপি জনগনের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে গুম খুন আর সন্ত্রাস থাকবে না। দেশে ন্যায় বিচার আইনের শাসন গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা হবে।
গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি সাংবাদিক এম এ মতিন এর সভাপতিত্বে এবং স্থানীয় জমিয়ত নেতা মাওলানা শফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদল এর সহ সাধারন সম্পাদক এডভোকেট মোবারক হোসেন এডভোকেট সামসুল আলম দুসকি স্থানীয় বিএনপি নেতা ইউনুস আলী ওমর আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ